বিধি ১২ এর উপ-বিধি (২) মোতাবেক: সংরক্ষিত তথবিলে, বিধি ১৩ এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত অর্থ সঞ্চয়পত্র বা কোন তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে জমা থাকিবে, যথা:-
(ক) মেট্রোপলিটন এলাকায় অবস্থিত হইলে ১০০,০০০ টাকা;
(খ) জেলা সদরে অবস্থিত হইলে ৭৫,০০০ টাকা;
(গ) উপজেলা সদর ও পৌরসভায় অবস্থিত হইলে ৫০,০০০ টাকা; এবং
(ঘ) ইউনিয়ন পর্যায়ে অবস্থিত হইলে ২৫,০০০ টাকা।
বিধি ১৩ মোতাবেক: ব্যক্তির নামে প্রতিষ্ঠান নামকরণ- ব্যক্তির নামে কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোক্তা কর্তৃক ৫০০,০০০ টাকা বিদ্যালয়ের স্থায়ী আমানত হিসাবে সংরক্ষিত তহবিলে জমা রাখিতে হইবে এবং উক্ত বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে উক্ত অর্থের লভ্যাংশ উত্তোলন করিয়া সাধারণ তহবিলে অন্তর্ভুক্তির মাধ্যমে উহা ব্যয় করা যাইবে:
তবে শর্ত থাকে যে, ব্যক্তির নামে প্রতিষ্ঠিত বিদ্যমান বিদ্যালয়ের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হইবে না।